1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৯৮ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরীর ঝাউচর এলাকায় সিএনবিডি নামের একটি সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার সময় সিএনবিডি সুতার কারখানার কোন কর্তৃপক্ষ বা এখানে কর্মরত শ্রমিককেও ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে এলাকাবাসী সুতার কারখানাটিতে অগ্নিকান্ডে ঘটনাটি দেখতে পান। পরে এলাবাসীর উদ্যোগে স্থানীয় মসজিদের মাইকে মাইকিং করে এবং জাতীয় সেবা ৯৯৯ কল করে ফায়ার সার্ভিসের সাহায্য চান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে ঢাকা ফায়ার সার্ভিস কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, গভীর রাতের আগ পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হতে পারে।
এদিকে এলাকাসাবী আরো জানান, সানফেব্রিক্স নামের একটি পোশাক কারখানা থেকে ভাড়া নিয়ে সিএনবিডি সুতার কারখানাটি তুলা থেকে সুতা উৎপাদনের কাজ চালাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park