1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই

  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৯০ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী আনন্দবাজার হাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৪ দোকান মালিকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রবিবার রাতে এ ঘটনা ঘটেছে। আগুনে ৪ টি দোকান পুড়ে ভূষ্মিভূত হয়। দূর্বত্তরা পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়েছে বলে ব্যবসায়ী নবীর হোসেন দাবি করেছেন। এ ঘটনায় সোমবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নবীর হোসেন জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে মার্কেটের দোকান মালিকরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ১০টার দিকে খবর পায় তার টিনের তৈরী মার্কেটে আগুন লেগেছে। তিনি স্থানীয় লোকজনের সহাযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুনে ৪টি দোকান পুড়ে ভূষ্মিভূত হয়।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। আগুনের লেলিহান শিখা মুর্হুতের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি শুটকির গোডাউন, একটি কনফেকশনারী ও দুটি তৈজসপত্রের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সে সম্পর্কে নবীর হোসেন জানান, তার মার্কেটে বিদ্যুতের কোন সংযোগ নেই, রাতে কেউ থাকেনও না। তার ধারনা পূর্ব শত্রুতার জের ধরে দুবৃর্ত্তরা তার মার্কেটে আগুন দিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park