1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা-থানায় অভিযোগ

  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৯৪ বার পঠিত

 

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চৈড়ারবাড়ী ৭নং ওয়ার্ডে জমি সংক্রান্তের জের ধরে হামলা ও সংঘর্ষে নারী-সহ অন্তত ৫জন আহত হয়েছে। গতকাল রোববার বেলা ১টা বাজে জমি নিয়ে বিরোধের জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে হামলা ও ভাঙচুরের এই ঘটনা ঘটিয়েছে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন হারেজ (৩০) জহিরুল (৩৫) জরিনা (৪৫) সহ আরো ৫জন আহত হয়। জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে ধামগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের
সোহেল (২৮) রুবেল মিয়া (২৬) উভয় পিতা মৃত সোহরাব গংদের সাথে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও হয়েছে। গতকাল বিরোধপূর্ণ ওই জায়গার সিমানাকে কেন্দ্র করে দুই পক্ষে প্রথমে কথা–কাটাকাটি হয়।

পরে পূর্ব পরিকল্পিতভাবে বহিরাগত লোক নিয়ে এসে রুবেল মিয়া (২৬) সোহেল মিয়া (২৮) আতাবর মিয়া (৪০) মোঃ ফজলুর হক মিয়া (৩৫) মোঃ নওশদ মিয়া (৪২) হাজেরা বেগম মোঃ ওসমান মিয়া (২২) হামলা ও সংঘর্ষে জড়িয়ে রামদা, বল্লম, ছেনা, লাটিসোটা সহ ব্যাপক ভাঙচুর ১ভরি ওজনের একটি চেন নগদ অর্থ সহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে এই ঘটনায় বাদী হয়ে জহিরুল মিয়া বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহতরা জানান আমাদের জায়গার একটি সিমানা নিয়ে সোহেল ও রুবেলের গংদের সাথে কথা কাটাকাটি হলে সোহেলের নেতৃত্বে ১৭-১৮ জন আমাদের উপর এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। ডাক-চিৎকার শুনে স্হানীয়রা এসে আমাদের হসপিটালে নিয়ে যায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমি আমার ভাই মা সহ ৫জন আহত হই। আমরা প্রশাসনের কাছে এর সুস্থ একটি বিচার দাবি করছি।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park