1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে কৃষকের বাড়িতে আগুন’ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২২৯ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক কৃষকের বসতঘরে আগুন লেগে ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান কাজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার ঘটনায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কৃষক তাবারক হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষক তাবারক হোসেন স্বপরিবার নিয়ে রূপগঞ্জ উপজেলার বরপাঁ এলাকায় বৃহস্পতিবার তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রাতে বাড়ি ফেরেনি। রাত ১২টার দিকে তাবারকের বসতঘরে আগুন লাগলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও ততক্ষনে ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এমন ঘটনার খবর পেয়ে আজ শুক্রবার সকালে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগীতা করেন।

ভুক্তভোগী কৃষক তাবারক হোসেন জানান, রাত ১২ টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখি বসতঘর সহ সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। এখন দুটি সন্তাসহ আমার পরিবারকে নিয়ে কোথায় থাকবো। তাই সকলে সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park