1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জের বন্দরে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক

  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছে দুই ভুয়া ডিবি।আজ রবিবার দূপুরে উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া গ্রামের ৫০৫ নামের একটি ইটের ভাটায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে,আজ দূপুরে বাগদোবাড়িয়া গ্রামের ৫০৫ ইটের ভাটায় একটি মাইক্রো গাড়ী নিয়ে ৬ লাখ টাকা চাঁদা দাবী করে।এসময় চাঁদা দিতে অস্বীকার করায় আতাউর নামের একজন ব্যবসায়ীকে জোরপূর্বক গাড়ীতে তুলে নেয়ার সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।এসময় সবার কাছে তাদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয়।

পরবর্তীতে বিষয়টি নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ বিল্লাল হোসেনকে ফোনে বিষয়টি অবগত করলে তিনি ঘটনাস্থলে এসে রাসেল ও নাফিজ নামের দুইজনকে আটক করে।এসময় একটি হাইয়েস গাড়ি, ভূয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হল- রূপগঞ্জের গাউসিয়ার গোলাকান্দাইলের মৃত আব্দুস সাত্তারের ছেলে আহমেদ আকাশ ও বন্দরের দেওয়ানবাগ কলাবাড়ির কামরুজ্জামান ভূইয়ার ছেলে নাফিস আলী ভূইয়া। এদের মধ্যে আকাশের নামে দেশের বিভিন্নস্থানে মাদক ও ভুয়া ডিবি পরিচয়ে অপরাধকান্ডের একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ বিল্লাল হোসেন বলেন,স্থানীয় একটি ইটভাটায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ৬ জনের মধ্যে দুইজনকে একটি গাড়ী সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।তারা বিভিন্ন সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহাসড়কে ডাকাতি ও ছিনতাই করে থাকে।তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park