1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২০৪ বার পঠিত

 

সোনারগাঁও প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ডাকাত গ্রেফতার।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ ও পিরোজপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে ডাকতদের আদালতে প্রেরণ করেন।

সোনারগাঁ থানার এসআই মোঃসিরাজুল ইসলাম বলেন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের স্যার এর নির্দেশে ও আমার নেতৃত্বে এস আই মাসুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করি এ সময় বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে হাবিবুর রহমান হাবিব,মনিরুল ইসলাম মুন্না, সোহেল,মোঃআক্তার,প্রদীপ,সুজন,নুরুল হক ও আলী আজগর নামে ৮ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের থেকে সুইচ গিয়ার রামদা,ছোরা,লোহার রড, টর্চ লাইট,মুখোশ,মোবাইল ও হাতুড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ওসি)হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park