1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪৭ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের শিকার হয়ে এসএসসি এক পরিক্ষার্থী চিরকুট লিখে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার বাসিন্দা।

সে স্থানীয় কাইকারটেক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষার্থী ছিলো। নিহতের স্বজনরা জানায় একই গ্রামের আবুল কালামের ছেলে লম্পট ইমন দীর্ঘ ৩ বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থী সঙ্গে অবৈধ দৈহিক সম্পর্ক স্থাপন করে।

এ ব্যাপারে শিক্ষার্থী বাবা, মা ও পরিবারের লোকজন লম্পট ইমনকে বিয়ের চাপ সৃষ্টি করলে সে বিয়ে করবে না বলে জানায়। এতে ওই শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে লম্পট ইমনকে দায়ী করে ৪ পাতায় একটি চিরকুট লিখে বিষ পান করে নিজ বাড়িতেই আত্মহত্যা করে।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পলাতক রয়েছে।

এ ঘটনায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park