1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

যুবদলে আসছেন ছাত্রদলের সজীব

  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে নানা তোড়জোড় চলছে। হয়তো আগামী কিছুদিনের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটির ঘোষণা হতে পারে। এ জেলা যুবদলের কমিটিতে আসছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব।

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটিতে সদস্য সচিব পদে আলোচনায় এগিয়ে রয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সজীব।

পরিবারের সূত্র ধরে তিনি ছাত্রজীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। সেই সাথে নারাণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। পাশাপাশি কারাবাসও করেছে অনেকবার।

খোঁজ নিয়ে জানা গেছে, সজীব ২০০৬ সালে ২০০৯ সাল পর্যন্ত পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। ২০০৯ সাল থেকে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে ২০১৫ পর্যন্ত সংগঠক হিসেবে সবার নজরে আসে। কিন্তু ২০০১ সালের পরে সোনারগাঁও উপজেলা ছাত্রদল ও ইউনিয়ন কমিটিগুলো গঠিত হয়নি যার ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এর কোন পদ পদবী পাওয়া হয়নি। সজীবকে ২০১৮ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। অতীতে যারা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছে ১৮/১৯ বছরে মধ্যে ইউনিট কমিটিগুলো ঘোষণা করতে পারে নাই। সজীব দায়িত্ব পাওয়ার পরে দক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে একে একে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা শাখা ছাত্রদলের কমিটি, পৌরসভা ছাত্রদলের কমিটিগুলো এবং কলেজ শাখা ছাত্রদলের কমিটি গুলো সঠিক ত্যাগী নির্যাতিত রাজপথের সক্রিয় কর্মীদের দ্বাড়া কমিটি গঠন করা হয়। দীর্ঘ সময় ধরে ১৭ টি রাজনৈতিক মামলা কারণে নির্যাতিত ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park