1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে চাঁদার দাবিতে আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের দাশেরগাঁও গ্রামের হাজী নূরুদ্দীন আহমেদের ছেলে আরিফুল আলম অপুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

এতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুসাপুর ইউনিয়ন আঃলীগ নেতা আরিফুল আলম অপু (৩২)। অপুর ব্যাবসায়ীক কাজে চাঁদার দাবীতে বাধা প্রদান করেন ফুনকুল এলাকার মান্নান মিয়ার সন্ত্রাসী ছেলে আনোয়ার ও তার পালিত ক্যাডার বাহিনী।

ব্যবসায়ী অপু চাঁদা দিতে অস্বীকার করলে রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮ টার সময় ফুনকুল এলাকায় ব্যাবসায়ী অপুকে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে আনোয়ার সহ অজ্ঞাত একদল সন্ত্রাসী বাহিনী।

এ সময় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্র ও ধাড়ালো ছুরি দিয়ে আরিফুল আলম অপুর মাথায় হত্যার উদ্দেশ্য স্ব-জোড়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।

আহত অপুর স্বজনরা জানান, সন্ত্রাসী আনোয়ারের সাথে থাকা ক্যাডাররা আরিফুল আলম অপুকে বেধড়ক মারধর করলে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে অপুর ভাই মাহবুব আলম পিতা হাজ্বী আশ্রাফ দেওয়ান বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলো (১) আরমান (৩০) পিতাঃ মোঃ মোস্তফা (২) মোঃ আনোয়ার (৫০) পিতাঃ মৃত মান্নান (৩) ফয়সাল (২৬) (৪) ফাহিম, উভয় পিতা- আনোয়ার (৫) মোস্তফা (৬০) পিতা-আফর প্রধান।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা মুঠোফোনে জানান, আমরা এ বিষয়ে একটি লিখিত
অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park