1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সেই চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে মামলা, ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ

  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৭৯ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ওয়াজ মাহফিলে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাস বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে মানহানীর মামলার আবেদন গ্রহণ করেছে নারায়ণগঞ্জের একটি আদালত।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার এ আবেদন করেছিলেন মো. ফারুক (৩৯)। মো. ফারুক চেঙ্গাকান্দী পাইকপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।

এ বিষয়ে মামলার বাদী ফারুক বলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য লায়ন বাবুল প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ওয়াজ মাহফিলে বেফাসঁ বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্রপ্রধান। তাকে নিয়ে বেফাঁস বক্তব্য দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্ত্যব্যে মানহানী হয়েছে। এজন্য লায়ন মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে মানহানীর মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসেন তাহলে অনুমতি লাগবে মন্তব্য করেন ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ চেয়ারম্যান আরও বলেছেন, আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমার এলাকাতে আমি ম্যাজিস্ট্রেট। আমি যা বলবো তাই হবে। আমি যদি সুইচ অফ বলি তাহলে সেটাই হবে। প্রশাসন আমার পক্ষে কাজ করবে। কারও ফোনে প্রশাসন আসবে না।

এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে তাকে সাময়িক অব্যহতি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। এছাড়াও স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর চিঠি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park