1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাংবাদিক আব্দুস সাত্তারের শাশুড়ীর মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের শোক

  • আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৩ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের শাশুড়ী আজ না ফেরার দেশে চলে গেলেন।

ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ঢাকায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশাঢ়িয়ার চর এলাকার হাজী জালাল উদ্দীনের স্ত্রী খাদিজা বেগম মৃত্যু বরণ করেন। বার্ধক্য জনিত কারণে গত ৪দিন যাবত তিনি চিকিৎসা নিয়ে আসছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তাঁর মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধান, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক নুর নবী জনি, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সহ সকল সদস্য গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমার নিজ বাড়ী সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশাঢ়িয়ার চরে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, মৃত্যুকালে মরহুমা ৫ ছেলে, ৪মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park