1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সীতাকুণ্ডে চিকিৎসকের ভুলের খেসারতে প্রাণ গেল ফারিয়ার

  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৭ বার পঠিত

সাবরিন জেরীনঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলের খেসারতে জীবন দিতে হলো ফারিয়া (২০) নামে এক প্রসূতির। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌরসভাধীন দক্ষিণ বাজারে অবস্থিত জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই ইকবাল জানান, তার বোনের প্রসব বেদনা উঠলে সকাল ৭টার দিকে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানোর পর সকাল ৮টার দিকে স্বাভাবিকভাবে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। এর পর থেকে উভয়েই সুস্থ ছিল। সন্তান প্রসবের পর ফারিয়া আক্তার পায়ে হেঁটে লেবার রুম থেকে হাসপাতালের বেডে যান। বেলা পৌনে ১১টার দিকে ফারিয়া আক্তারকে নার্সরা একটি ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে রোগীর অবস্থা বেগতিক দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুবা আক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে রোগী মারা যাওয়ার পরেই তাকে চমেকে নিয়ে যাওয়ার জন্য বলা হয় বলে অভিযোগ স্বজনদের। রোগীকে কি ইনজেকশন পুশ করা হয়েছে তা বারবার জানতে চাওয়ার পরও তাদের জানানো হয়নি বলে জানান তারা।

তবে চিকিৎসক মাহবুবা আক্তার বলেন, রোগীর সব স্বাভাবিক থাকলেও হঠাৎ তার খিঁচুনি ওঠে। এরপর প্রচলিত ওষুধই দেওয়া হয় তাকে। কিন্তু এর কিছুক্ষণ পরই রোগীর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে আমরা তাকে চমেকে স্থানান্তরের পরামর্শ দিই। একই কথা বলেন হাসপাতালের পরিচালক মাইন উদ্দিনও পার পেয়ে গেলেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা এবং সীতাকুণ্ড থানার ওসিকে মৌখিকভাবে জানানো হয়েছে। দায়িদের অভিযুক্ত করে মামলা দায়ের করা হবে বলে জানান নিহতের ভাই ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park