1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ের ২টি ব্রিজ ১টি স্কুল ও ১টি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন এম.পি খোকা

  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১৪ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ-গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে দুটি ব্রিজ ১টি স্কুল ও ১টি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

কাজগুলোর মধ্যে ব্রীজ দুটি হলো এমপি খোকার ঐচ্ছিক ফান্ড থেকে প্রথমটি হচ্ছে কাজীপারা ও দ্বিতীয়টি হলো চৌরাপাড়া ব্রীজ ও স্কুল টি হলো চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গংঙ্গাপুর বাজার থেকে নয়াপুর বাজার পর্যন্ত ।

এসময় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করার পর বর্তমান সরকারের দীর্ঘায়ু কামনা সহ সোনারগাঁবাসীর সুখ শান্তি উন্নতি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এমপি লিয়াকত হোসেন খোকা তার নির্বাচনী আসনে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন । বৃহত্বর সোনারগাঁকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠার লক্ষে, প্রতিদিন কোন না কোন কাজ করে চলছেন তিনি।

এমপি লিয়াকত হোসেন খোকার সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার র্নিবাহী কর্মকর্তা তৌহিদ এলাহী,উপজেলার পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া,ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা প্রকৌশলী আরজুরুল হক।

এছারাও আরও উপস্থিতি ছিলেন,কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী এহতেসামুল হক,সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল,সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,হাসেমসহ সোনারগাঁয়ের মহাজোটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি কাজের উদ্বোধনের পর বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য যে ,সোনারগাঁয়ের অধিকাংশ রাস্তা ঘাটের অবস্থা বেহাল বিগত বিএনপি সরকার ও আওয়ামী লীগের সরকার আমলের প্রথম ৫ বৎসর তেমন কোন কাজ হয়নি । লিয়াকত হোসেন খোকা এমপি হওয়ার পর থেকে অবিরাম চলছে রাস্তাঘাটের উন্নয়ণ কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park