1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

যানজট নিরসনে সোনারগাঁয়ে ইউলুপ নির্মাণের কাজ মার্চে শুরু

  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

যানজট নিরসনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ৩টি ইউলুপ ও মদনপুরে ফুটওভার ব্রীজ নির্মাণের প্রকল্প দুটির কাজ আগামি এক মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা এমপি।

সোমবার (২১ফেব্রুয়ারি) সন্ধ্যায় সড়ক ও জনপদ অধিদপ্তর জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার আবেদনের পরিপ্রেক্ষিতে ডিও লেটারের মাধ্যমে প্রকল্প দুটির কাজ শুরু বিষয়টি চূড়ান্ত করেন।

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর হাজী হাফেজ মুবারক সাহেবের মাদ্রাসার সামনে থেকে মারীখালী সেতু পর্যন্ত ৩টি ইউলুপ ও বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। মোগরাপাড়া চৌরাস্তা ও মদনপুর দুটি ব্যস্ততম ও জনবহুল এলাকা।

লিয়াকত হোসেন খোকা আরো জানান, সড়ক ও জনপদ অধিদপ্তর এটি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। নারায়ণগঞ্জ জেলার সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আবুল হোসেন জানিয়েছেন এই দুটি ব্যস্ততম বাসস্ট্যান্ডের যানজট নিরসনে সরকার দুটি প্রকল্প গ্রহণ করেছেন ও এমপি লিয়াকত হোসেন খোকা ডিও লেটার লিখিত আবেদন করেছিলেন, সংসদে ও লিখিত প্রশ্ন পত্র পাঠিয়েছিলেন যা আগামি এক মাসের মধ্যে কার্যক্রম শুরু করার প্রক্রিয়া চলছে এবং এটি বাস্তবায়নে কাজ করবে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং এটি বাস্তবায়িত হলে যানজট ও জনদূর্ভোগ অনেকটা কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park