1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন” আনিসুর রহমান দিপু

  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৯ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলনে নিয়োজিত সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও শহীদ মিনারে পুস্প অর্পণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু।

সোমবার (২১ শে ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভির শ্রদ্ধা নিবেদন পুস্প অর্পণ করেন।

ভাষা আন্দোলনের ত্যাগের মহিমার কথা উল্লেখ করে তিনি জানান ‘যে সকল ভাষা শহীদ, ভাষা সৈনিক ও বাংলা মায়ের দামাল সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে দেশের প্রতিটি মানুষ সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি ও সবাই অর্থনৈতিক উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারি সেই আশা রাখছি।আসুন আমরা এক সাথে কাজ করি ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করি।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ মাষ্টার, বন্দর থানা আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আল-আমীন মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর ২৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুর রহমান নাদিম, আওয়ামী লীগ নেতা মনির হোসেন,জাতীয় পার্টির নেতা শাওন, যুবলীগ নেতা মিজান, আওয়ামীলীগ নেতা ফয়েজ,মদনপুর আওয়ামীলীগ নেতা শিমরান ভুঁইয়া, কবিনজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তারিক আহমেদ টিটু, শাহীনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park