1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকের মৃত্যু

  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯৭ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনসুর আলী (৬০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে মেঘনাঘাট টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনসুর আলী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাড়িয়ারচর এলাকার মৃত মোঃ আলীর ছেলে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, মেঘনাঘাট টোলপ্লাজার সামনে মনসুর আলী অটোরিক্সা নিয়ে উল্টোপথে আসছিল। এমন সময় অজ্ঞাত একটা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে বলে জানান ওসি সাজ্জাদ করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park