1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমিনপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

বেড়া-পাবনা সংবাদদাতাঃ পাবনার আমিনপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়নের শিতলপুর গ্রামে।

শুক্রবার (২৩শে২ আগস্ট )বেলা ১১ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে নিশ্চিত হওয়া গেছে। আরও জানা যায়,মাসুমদিয়া ইউনিয়নাধীন শিতলপুর গ্রামের মৃত ভূলাই শেখের ছেলে জালাল শেখ ঝালু ও ভুক্তভোগী মালু (আপন ভাইয়ের) মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

পূর্ব বিরোধের জের ধরে জালাল শেখ ঝালুর পুত্র আরিফ কথা কাটাকাটির একপর্যায়ে চাচা মালু শেখের বুকে ধারালো ছুড়ি দ্বারা আঘাত করলে তিনি মৃত্যুবরণ করেন। এঘটনায় হত্যাকারী আরিফের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানান নিহতের পরিবার। এবিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park