1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জে মার্কেট নির্মাণের জন্য শহরে রেলওয়ের উচ্ছেদ অভিযান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৬ বার পঠিত

অপু রহমান:

নারায়ণগঞ্জ শহরের কালিবাজার এলাকায় রেলওয়ে কল্যাণ ট্রাস্টের মার্কেট নির্মাণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পরিচালিত উচ্ছেদ অভিযানে ৪৭ হাজার বর্গফুটেরও বেশি জমি উদ্ধার করা হয়েছে। এই জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বস্তি এবং রাস্তার পাশে থাকা অর্ধ্ব শতাধিক দোকানপাট ভেকু দিয়ে উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের ভূমি সম্পত্তি বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল্লাহ।

এ সময় সদর থানা পুলিশ, রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান শেষে ওই জমিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী কল্যাণ ট্রাস্টের একটি ব্যানার সাটানো হয় এবং রাস্তার পাশ দিয়ে টিনের বেড়া দিয়ে ঘেরাও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park