1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিদর্শনে- এমপি খোকা

  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৫ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে পৌরসভার আমিনপুর মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ল, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ ইউসুফ হাবিব, সোনারগাঁও পৌরসভার প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি, সোনারগাঁ ডেইরী উন্নয়ন এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব।

এসময় প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল ভেড়া, মুরগী, হাস, কবুতর, হাউড্রোফনিক ঘাস, মিষ্টি সহ ৩১টি স্টল ঘুরে দেখেন স্থানীয় এমপি। পরে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park