1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনআরবিসি ব্যাংক কর্মচারীর মৃত্যু

  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭১ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ ফেব্রুয়ারী রবিবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কলেজ রোডে এনআরবিসি ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানান, নুরুল ইসলাম বেপারী মার্কেটের ছাদে গিয়ে ব্যাংকের ব্যানার লাগানোর সময় এনআরবিসি ব্যাংক কর্মচারী মাহবুব রহমান (৩০) বিদ্যুৎ লাইনের হাইভোল্টেজের তারে জড়িয়ে পড়ে।

এ সময় ছাদ থেকে নিচে পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত মাহবুব রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোবিন্দখিল গ্রামের হেমায়েত উল্লাহর ছেলে বলে জানাগেছে। সে এনআরবিসি ব্যাংক মোগরাপাড়া শাখায় কর্মরত ছিল। খবর পেয়ে ব্যাংক কর্মকর্তারা নিহতের লাশ উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের নিকট তথ্য জানতে চাইলে বিস্তারিত তথ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, ব্যাংক কর্মচারীর মৃত্যুর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। নিহত ব্যাক্তির আত্মীয়স্বজন এসেছে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park