1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে অসহায় কৃষকের জমি দখল

  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১০ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় অসহায় কৃষকের তিন বিঘা জমি বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে দুটি হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে। গত তিনদিন ধরে ওই জমিতে ট্রাকের মাধ্যমে বালু ফেলে দখল করা হচ্ছে বলে ভুক্তভোগী জমির মালিক আব্দুল মান্নান অভিযোগ করেছেন। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার নয়াগাঁও এলাকায় দুধঘাটা মৌজায় সিএস ও এসএ ১৯৯, আরএস ২৭৯, সিএস ও এসএ ১৯৮ ও আরএস ২৭৮, সিএস ও এসএ ২০০, আরএস ২৮০ দাগে প্রায় তিন বিঘা জমি ওই এলাকার আলী আহম্মদ ও সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি আব্দুল আলী, গিয়াসউদ্দিন ও আব্দুর রউফসহ ২০-৩০ জনের একটি দল বালু ফেলে দখলে নিচ্ছে।

ভুক্তভোগী জমির মালিক আব্দুল মান্নান জানান, ৮ বছর আগে এ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে তিনি ভোগদখলে আছেন। নয়াগাঁও গ্রামে তিনটি হত্যাকাণ্ডের পর ওই এলাকায় আব্দুল আলীর নেতৃত্বে জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করা হচ্ছে। তার জমি পতিত থাকার কারণে বালু ফেলে দখলে নিচ্ছে তারা। প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেবো। এলাকাবাসীর অভিযোগ, নয়াগাঁও গ্রামের দুটি পক্ষ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। সুযোগ বুঝে উভয় পক্ষ নিরীহ মানুষের জমি দখল থেকে শুরু করে সব অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনও অজ্ঞাত কারণে মুখ বন্ধ করে রাখে।

অভিযুক্ত আব্দুল আলীর বক্তব্য জানতে তার ০১৬২……. মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জমি দখলের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park