1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁও উপজেলা হবে উন্নয়নের রোল মডেল: এমপি খোকা

  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

পৌর অঞ্চল উন্নয়ন প্রকল্পের অধীনে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার চিলারবাগ মজনু পার্ক এলাকায় রবিবার বিকালে মজনু পার্ক রোড টু পানাম সিটির আরসিসি রোড ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রাস্তা ও ড্রেন নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে আট কোটি টাকা। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার তৌহিদ এলাহি, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান,নারায়ণগঞ্জ সড়ক বিভাগ(সওজ)এর নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী ইকবাল,উপজেলা চেয়ারম্যান বাবুল ওমর বাবু,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, উপজেলা চেয়ারম্যান কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান ভূঁইয়া।

ঠিকাদারি প্রতিষ্ঠান, এন ডি ই ইঞ্জিনিয়ারিং লিমিটেড টেন্ডারের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করতে কার্যাদেশ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, আগামী বছরের মধ্যে সোনারগাঁ উপজেলার ব্যপক উন্নয়ন হবে,মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় সোনারগাঁয়ে অনেক উন্নয়ন হয়েছে আগামীতে অসমাপ্ত কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ, আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন,সোনারগাঁও পৌরসভার চিলারবাগ মজনু পার্ক হতে পানামসিটি পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণকাজ বাস্তবায়ন হলে পৌর এলাকার হাজার হাজার মানুষের দুর্ভোগ লাগব হবে।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ল মাহবুবুর রহমান বাবুল, সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, জাতীয় পার্টি নেতা জাবেদ রায়হান, আনিসুর রহমান বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, নারী কাউন্সিলর জাহেদা আক্তার মনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park