1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে নৌ চলাচল বন্ধ করে নদীর উপর ড্রেজারের পাইপ স্থাপন

  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ১১১৭ বার পঠিত

সোনারগাঁওয়ে নৌ চলাচল বন্ধ করে নদীর উপর ড্রেজারের পাইপ স্থাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ড্রেজারের পাইপ বসিয়ে নৌ চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে। নৌযান যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করছেন জুয়েল নামে এক ব্যক্তি।

অভিযোগে স্থানীয়রা জানান,উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া ভাটিবন্দর জিয়ানগর মেনিখালি নদীতে ড্রেজারের পাইপ বসিয়ে নৌ চলাচলের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে স্থানীয় ছগির,নুর হোসেন ও তপনসহ কতিপয় কিছু ব্যক্তি।

নদীর উপর ড্রেজারের পাইপ স্থাপন করায় গত কয়েকদিন ধরে পন্যবাহী ট্রলার,বালুবাহী বাল্কহেডসহ সকল নৌযান বন্ধ রয়েছে। পাইপের কারণে অনেক নৌযান মেনিখালী নদী দিয়ে যেতে না পেরে অন্য পথে যেতে হচ্ছে। এতে সময় অপচয় ও ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

অপর দিকে অপরিকল্পিত ভাবে পাইপ স্থাপন করায় ব্রীজে উঠার সময় অনেক পরিবহন উল্টে ছোটখাটো দূর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয়া প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন ড্রেজারের পাইপটি পরিকল্পিত ভাবে বসিয়ে নৌ চলাচল ও ব্রিজে উঠার সময় রাস্তায় ফেলা পাইপটি সুন্দর ভাবে স্থাপনের জন্য।

এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি জানান, এই বিষয়ে অভিযোগ পেয়েছি। এসিল্যান্ড সাহেবকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park