1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শেখ হাসিনা বাংলাদেশকে পৈত্রিক সম্পত্তি মনে করেছে: অধ্যাপক ইমতিয়াজ বকুল

  • আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না। সুন্দর জীবন গড়ার অধিকার ছিল না। শেখ হাসিনা নির্লজ্জের মত পালিয়ে গেছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভারগাও এলাকায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমতিয়াজ বকুল বলেন, আমাদের চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। স্বৈরাচারদের মত মানুষকে ভয় ও অস্ত্র দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা জনগরের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোনারগাঁয়ে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সহ- সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এম এ হাকিম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবু।

এ সময় আর উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং সদস্য এজাজ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিব সাউদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রনিসহ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park