সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না। সুন্দর জীবন গড়ার অধিকার ছিল না। শেখ হাসিনা নির্লজ্জের মত পালিয়ে গেছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভারগাও এলাকায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমতিয়াজ বকুল বলেন, আমাদের চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। স্বৈরাচারদের মত মানুষকে ভয় ও অস্ত্র দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা জনগরের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোনারগাঁয়ে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি'র সহ- সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এম এ হাকিম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবু।
এ সময় আর উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং সদস্য এজাজ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিব সাউদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রনিসহ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.