1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫২ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌর এলাকায় পৌরসভা মেয়র প্রার্থী, বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের কেন্দ্রীয় গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনের নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

শুক্রবার ৪ ফেব্রুয়ারী বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম ভূইয়ার উদ্বোধনায় কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ রাশেদ উদ্দিন মঞ্জু, সদস্য মাসুদ রানা মানিক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি আবু জাফর চৌধুরী বিরু তার বক্তব্যে কম্বল বিতরণের আয়োজক মোহাম্মদ হোসাইনকে সোনারগাঁ পৌরসভা মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park