1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

পটিয়ায় মানিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫২৫ বার পঠিত

প্রদীপ্ত রণন:-

চট্টগ্রামের পটিয়ায় মানিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত , বাংলাদেশ সরকারের স্বাধীনতা পদক প্রাপ্ত , স্বাধীনতা সংগ্রামী প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী স্মরণে সমাজকর্মী ও ক্রীড়ানুরাগী দীপঙ্কর চৌধুরী কাজলের পৃষ্ঠপোষকতায় পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত মানিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠনের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে । রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী চারটি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটো দল হলুদ একাদশ টিম ও লাল একাদশ টিম ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে । এতে হলুদ একাদশ টিম ৩ – ০ গোলে লাল একাদশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি নয়ন সেন । টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা , সেরা খেলোয়াড় ,সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন যথাক্রমে রবীন চন্দ , সুজন দাস ও সৌরভ চৌধুরী । প্রকৌশলী কনক চৌধুরী বাবুর সভাপতিত্বে এবং প্রদীপ্ত চক্রবর্তী রনন ও রাজু দাসগুপ্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রী মৃদুল কান্তি নন্দী , দীপক কান্তি সরকার , দেবব্রত দাস বটু ,স্বপন চৌধুরী , দেবাশীষ রক্ষিত মানু , প্রকৌশলী রাজীব দাশ । বক্তব্য রাখেন শ্রী যীশুকেষ বিশ্বাস , প্রত্যয় চক্রবর্তী ,অরুপ চৌধুরী , অরবিন্দু চৌধুরী অঞ্জন ,দীপেশ চৌধুরী দেবু প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park