1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জে বামজোটের হরতালে পুলিশের লাঠিচার্জ, ককটেল বিস্ফোরণ

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতালে বাধা দিয়ে নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন কয়েকজন। বঙ্গবন্ধু সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সোমবার (২৮ মার্চ) সকালে নগরীর শহর চাষাঢ়া ও ২ নং রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে। ভোজ্যতেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। সকাল পৌনে ৬টায় জোটের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেইট এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে এ সময় জোটের নেতা-কর্মীরা সড়কে চলাচল করা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে দেয়। এরপর পুলিশ গিয়ে তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করলে জোটের কয়েকজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ২ নং রেলগেট এলাকায় সমাবেশ করে জোটের নেতারা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান, হরতালকারীরা যানবাহন বন্ধ করে দিয়ে জনসাধারণের সমস্যা সৃষ্টি করে। তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পরে তাদের সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park