1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবম শ্রেণির ছাত্রীকে (১৫) একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পৌরসভার ভট্টপুর এলাকায় এ ঘটনা জানাজানি হলে ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে ধর্ষক ফুলচান (৬০) কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর দাদা আমির হোসেন।

অভিযোগে জানা যায়, গত রবিবার (৭ জানুয়ারি) প্রথমবারের মত জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালানোর পরপর তিনবার ধর্ষণ করার একপর্যায়ে স্কুল শিক্ষার্থী আত্নহত্যা করবে এমন সিদ্ধান্ত নেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ধর্ষক ফুলচান বাড়ি থেকে পালিয়ে যায়।

অপরদিকে আসামি ফুলচানের ছেলে সিফাত বলছে, আমার বাবা এমন কোন কাজ করতে পারেনা। এগুলো মিথ্যা এবং বানোয়াট। যদি এ ঘটনা ঘটে থাকে তাহলে আইন যা শাস্তি দিবে আমরা মাথা পেতে নিবো।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার  এস.আই পংকজ কান্তি সরকার জানান, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park