নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবম শ্রেণির ছাত্রীকে (১৫) একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পৌরসভার ভট্টপুর এলাকায় এ ঘটনা জানাজানি হলে ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
বুধবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে ধর্ষক ফুলচান (৬০) কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর দাদা আমির হোসেন।
অভিযোগে জানা যায়, গত রবিবার (৭ জানুয়ারি) প্রথমবারের মত জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালানোর পরপর তিনবার ধর্ষণ করার একপর্যায়ে স্কুল শিক্ষার্থী আত্নহত্যা করবে এমন সিদ্ধান্ত নেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ধর্ষক ফুলচান বাড়ি থেকে পালিয়ে যায়।
অপরদিকে আসামি ফুলচানের ছেলে সিফাত বলছে, আমার বাবা এমন কোন কাজ করতে পারেনা। এগুলো মিথ্যা এবং বানোয়াট। যদি এ ঘটনা ঘটে থাকে তাহলে আইন যা শাস্তি দিবে আমরা মাথা পেতে নিবো।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস.আই পংকজ কান্তি সরকার জানান, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.