1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন ডিসি মাহমুদুল হক

  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮১ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হক। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে আকষ্মিক এ পরিদর্শনকালে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় ভূমি অফিসে সেবা প্রাপ্তির লক্ষ্যে আগত ব্যাক্তিদের সেবা প্রদানে যেন কোন প্রকার অনিয়ম না হয় এবং ঝামেলায় যাতে জড়িয়ে না পড়ে সেদিকে অফিস সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নজরদারী রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কোন সেবাগ্রহীতা তৃতীয় কোন মাধ্যমের কারণে যাতে হয়রানির শিকার না হয় সেজন্যে তাদেরকে সচেতন করার পরামর্শ প্রদান করতে হবে। এছাড়া জমির খতিয়ান, নামজারী, ডিসিআর ও পর্চাসহ এতদসংক্রান্ত বিষয়ে দ্রুততার সাথে সেবাপ্রদান করার নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসক আরো বলেন, সেবাপ্রদানে অফিস সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ পেলে কোনমতেই ছাড় দেয়া হবেনা ।

উপজেলা ভূমি অফিসের আওতাধীন সকল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সেবাপ্রদান সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে প্রয়োজনে এ সমস্ত স্থানে ভ্রামম্যমান ভূমি সেবা ক্যাম্প স্থাপন করে সেখানে সেবা প্রদানের দিক নির্দেশনাও প্রদান করেন তিনি ।

এ ছাড়া কর প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশী করে কাজ করার পরামর্শ প্রদান করে এতদসংক্রান্ত বিষয়ে দায়েরকৃত মামলার নিষ্পত্তি ও অগ্রগতি বিষয়েও খোঁজ-খবর নেন জেলা প্রশাসক।

এসময় সোনারগাঁ নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) মো.ইব্রাহীম,কানুনগো কাজী মো.ফয়েজুল ইসলাম,নামজারী সহকারী দীপাল দেবনাথ,অফিস সহকারী ফৌজিয়া আক্তার,সার্বেয়ার মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park