1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সরকার বিরোধীরা আবারও নৈরাজ্য শুরু করেছে: মারুফুল ইসলাম ঝলক

  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

সরকার বিরোধীরা নৈরাজ্য শুরু করে দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে, তাই আবারও শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ভোট দিয়ে আ.লীগকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মারুফুল ইসলাম ঝলক।

শুক্রবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার পৌরসভা এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় সরকারের উন্নয়নমূলক কার্মকান্ডের বিভিন্ন বিষয়ে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গরিবের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে আরোহন করছে। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এই সরকার যে উন্নয়ন করেছে কোনো সরকার তা করতে পারেনি তারা শুধু লুটপাট করেছে। আ.লীগে বিশ্বাস রেখেছেন আবারও বিশ্বাস আস্থা রেখে শেখ হাসিনা নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিন।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন সিরাজ, ছাত্রলীগ নেতা রিদয়সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park