1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রাজস্থলীতে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার ১

  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

রাজস্থলী প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সফিপুর এলাকা হতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মোঃ ওমর ফারুক(২৬)কে মঙ্গলবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে কোর্টের মাধ্যমে হাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়- আসামী ওমর ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন মামলা ৭/ ৯১/ ২৩ চন্দ্রঘোনা থানায় মামলা হয়।মঙ্গলবার রাত গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চন্ত্রঘোনা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম এর নেতৃত্বে এস আই( নিঃ) আবদুল হামিদ সঙ্গীয় ফোর্স সহ বাঙ্গালহালিয়া শফিপুর ৩নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম বলেন- আসামি ওমর ফারুক, বাঙ্গালহালিয়া হতে ৫ম শ্রেণী পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী হ্লাম্রাসিং মারমা মেয়ে কে অপহরণ ও ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার মা-বাবার বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় নারী শিশু দমন অপরাধের মামলা দায়ের করেন। ওমর ফারুক কে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়ছে। সে রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর ৩নং ওয়ার্ডের ছালে আহাম্মদের ছেলে বলে পুলিশের পক্ষ থেকে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park