1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়ায় বিধবাকে কুপিয়ে হত্যা জিজ্ঞাসাবাদের জন্য একজন আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৭৭৫ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় সেলিনা খাতুন(৫০) নামের বিধবাকে কুপিয়ে হত্যা করেছে দুস্কৃৃতকারীরা । ঘটনাটি ঘটেছে ২৬ জুন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার পাইকরহাটি গ্রামে। সেলিনা খাতুন ওই গ্রামের মৃত আয়ুব আলী বিডিয়ারের স্ত্রী। এ ঘটনায় থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রহিম(৫০) নামের একজনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইকরহাটি গ্রামের বিডিয়ার আয়ুব আলী মারা যাওয়ার পর তার স্ত্রী সেলিনা খাতুন তিন মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতে থাকেন। মেয়েদের বিয়ে দেওয়ার পর একাই ওই বাড়িতে থাকতেন। সোমবার সন্ধ্যায় বাড়িতে সেলিনা খাতুন একা থাকায় দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রেখে যায়। স্বজনেরা সেলিনা খাতুনের বাড়িতে গিয়ে দেখেন সে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনে। মঙ্গলবার(২৭ জুন) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম হত্যার ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে থানায় আনা হয়। এ সময় সন্দেহভাজন আব্দুল রহিম(৫০) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ হত্যার রহস্য উৎঘাটন করে মূল আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park