1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ড্রেজার-পাইপ ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৮৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও ড্রেজার-পাইপ ব্যবসায়ী মোঃ আলী আসাদকে ফাঁসানোর জন্য নাটকীয়ভাবে গদি-ঘরে ইয়াবা ট্যাবলেট রেখে যায় একই এলাকার আবু তাহের ও ইলিয়াস নামে আপন দুই ভাই।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলার রামগবিন্দেরগাঁও এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সাথে এমন অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী জাতীয়পার্টি নেতা ও ব্যবসায়ী আলী আসাদ।
অভিযুক্ত আবু তাহের ও ইলিয়াস শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের মৃত কাশেম কয়ানের ছেলে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ধর্ষণ মামলাসহ সোনারগাঁ থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

আলী আসাদ জানান, দীর্ঘদিন যাবত তাদের সাথে আমাদের পারিবারিকভাবে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬/০৪/২০২৩ইং রবিবার আবু তাহেরের নেতৃত্বে কিছু লোক আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে গদি-ঘরের তালা ভেঙে প্রায় পাঁচশত পিছ ইয়াবা ট্যাবলেট রেখে যায়। এমন তথ্যের ভিত্তিতে পরেরদিন সকালে গদি-ঘরে এসে তদন্ত করে এবং তাদের দেওয়া তথ্য মোতাবেক ড্রয়ার থেকে পাঁচশত পিছ ইয়াবা উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ। পরে এলাকাবাসীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারে এটা একটি সাজানো নাটক। ঘটনার কথা শুনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (খ) সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সুমন ঘটনাস্থল পরিদর্শন করে কোন সত্যতা খুঁজে পায়নি। তারা আশ্বাস দেন এ নাটকীয় ঘটনার মূলহোতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার প্রতিদিনের ন্যায় গদি-ঘর খোলার জন্য দায়িত্বরত ম্যানেজার কবির হোসেন ব্যবসা প্রতিষ্ঠানে এসে তালা ভাঙা দেখতে পেয়ে অন্যান্য ব্যবসায়ী ও এলাকাবাসীকে ঘটনাটি অবগত করেন। এর কিছুক্ষণ পরে পুলিশ এসে গদি-ঘরে তল্লাশি চালায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার এস,আই মোহাম্মদ আব্দুল মুত্তালিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় পাঁচশত পিছ ইয়াবা উদ্ধার করি। তবে বিষয়টি ছিলো নাটকীয়। আলী আসাদ ও আবু তাহেরের মধ্যে পূর্ব থেকেই ঝামেলা ছিলো, সেই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আলী আসাদকে ফাঁসানোর চেষ্টা করা হয়। তবে যারা এ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park