1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে কৃষকের বাড়িতে আগুন’ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৪৩ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এক কৃষকের তিনটি বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ঘরে থাকা ৩টি গৃহ পালিত পশুসহ,মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার(১৬ মার্চ)ভোর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার গ্রামের মৃত ইয়াজউদ্দিন ছেলে কৃষক শাহাবুদ্দিন এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার।

ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটতে পারে বলে মনে করছেন তারা,ভুক্তভোগী পরিবার জানান,ভোর সকালের দিকে বসত ঘরে আগুন লাগলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও ততক্ষনে ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সকালে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগীতা করেন।

ভুক্তভোগী কৃষক শাহাবুদ্দিন বলেন,আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে নাতি- নাতনি সন্তানসহ আমার পরিবারকে নিয়ে কোথায় থাকবো? এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park