1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমি বঙ্গবন্ধুর সৈনিক ব্যানার ফেস্টুন ছিড়ে আমাকে দমিয়ে রাখা যাবে না -সোহাগ রনি

  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪৮৯ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মো. সোহাগ রনির ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগের প্রেক্ষিতে তিনি একথা বলেন।

মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলার জনগুরুত্বপূর্ণ এলাকায় সরেজমিনে দেখা যায়, সাবেক সহ-সভাপতি ছাত্রলীগ নেতা সোহাগ রনির মহান স্বাধীনতা দিবসের পোস্টার, ব্যানার ও ফেস্টুন কে বা কারা ছিড়ে ফেলে দিয়েছে।

উপজেলা আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাজী শাহ মো. জামাল তোতার ছেলে সোহাগ রনি জানান, অপরাজনীতি ও ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে কোনদিন দমন করা যায়নি এখন ও যাবে না। আমি নারায়ণগঞ্জ জেলার সিংহ পুরুষ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কর্মী হিসেবে বলবো যারা সোনারগাঁওয়ে এধরণের প্রতিহিংসার রাজনীতি করে, একই রাজনৈতিক দলের নেতার জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে তাদেরকে দেশ ও জাতির শত্রু মনে করি। তারা কখনো কোন রাজনৈতিক দলের হতে পারে না। তারা কাল সাপ।

পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলার ঘটনায় সোনারগাঁও ও আশেপাশের এলাকার জনগণের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক অস্থিরতার দোলাচালে কোন পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই চান সোনারগাঁওয়ের সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park