1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমতলীতে ভুমি জরিপের অনিয়ম বন্ধের দাবীতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৪৭১ বার পঠিত

মোঃ ইমরান হোসাইন-আমতলী,বরগুনা:

বরগুনার আমতলীতে ভূমি জরিপে অনিয়ম বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
শনিবার সকাল ১১ টায় আমতলী সদর ইউনিয়নের আকন বাড়ি বাজারে মানববন্ধন করেন ভুক্তভোগী ৫২ নং উত্তর টিয়াখালী মৌজাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন , ইউপি সদস্য জালাল উদ্দিন খান,আলতাফ হোসেন হাওলাদার, মো. ফিরোজ, মো. ফেরদাউস আকন, আমিনুল ইসলাম মৃধা. আব্দুস সোবহান শরীফ, মোঃ দেলোয়ার আকন, মোঃ মাজেদ মৃধা, অধ্যাপক গাজী মোঃ রুহুল আমিন ,আব্দুল মজিদ ফকির, আব্দুল খালেক হাওলাদার, মোঃ জহিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।মানববন্ধনে টিয়াখালী মৌজার পাঁচ শতাধিক ভুমি মালিকসহ ভুক্তভোগিরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ৫২ নং উত্তর টিয়াখালী মৌজায় সাবেক ( এস এ ) খতিয়ানগুলোতে ও ১ টি দাগ হইতে বর্তমান বিএস জরিপে বহু খতিয়ান ও দাগ তৈরি করা হয়েছে । এতে ভূমি মালিকদের বি এস জরিপে বহুবিধ ব্যঘাত ঘটছে।তাতে খতিয়ান ও দাগে মূল মালিকদের ভূমি পূর্বের চেয়ে অনেক কম দেখা যায়। যাহার ফলে ভূমির মালিকগন,সঠিক হিসাব পাচ্ছেনা।বহুবিধ দাগ ও খতিয়ান সৃষ্টির কারনে মাঠ জরিপ তালাশিতে ভূমি মালিকদের বহু হয়রানি ও বিপাকের স্বীকার হতে হচ্ছে। ভুক্তভোগিরা অবিলম্বে ভুমি জরিপের এসব অনিয়ম বন্দের দাবী জানিযেছেন।
এ ব্যাপারে আমতলী সহকারী সেটেল্টমেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষযটি ক্ষতিয়ে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park