1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জাতীয় পার্টি জনগণের উন্নয়নে রাজনীতি করে: এমপি খোকা

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টি সন্ত্রাসী, টেন্ডারবাজিতে বিশ্বাস করে না। জাতীয় পার্টি জনগণের উন্নয়নে রাজনীতি করে। জনগণের স্বার্থসংশ্লিষ্ট কর্মসূচির মাধ্যমে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আর বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সেই কাজটি করে যাচ্ছে। রাজপথ ও জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জনগণের সমস্যা তুলে ধরার মাধ্যমে জাতীয় পার্টি দেশের উন্নয়নে অংশগ্রহণ করছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। সাদিপুর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।

এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আপনারা জানেন বিগত সময়ে সোনারগাঁয়ে কত অবহেলিত ছিল। আমি ১০ বছরে যত উন্নয়ন করেছি স্বাধীনতার ৫০ বছরেও এত উন্নয়ন সোনারগাঁয়ে হয়নি। জাতীয় পার্টি সব সময় উন্নয়নকে বিশ্বাস করে। জাতীয় পার্টি অন্য রাজনৈতিক দলের মতো লুটতরাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসী করে না। আপনারা যদি এ পার্টির সাথে থাকেন তাহলে ভবিষ্যতে দেশের আরো অনেক উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, আমার অনেক কষ্ট লাগে সোনারগাঁ রাজধানীর সাথে হওয়ার পরেও এ উপজেলায় কোনো উন্নয়ন হয়নি। কারণ এখানে যারাই রাজত্ব করেছে তারা সাধারণ জনগণের কথা চিন্তা করে নাই। আমি এ উপজেলার মানুষকে নিজের পরিবারের মতো আপন করে নিয়েছি। আপনারা আমাকে স্যার বা এমপি সাব বলবেন না।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সেক্রেটারি ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাশেম, নূর হোসেন মেম্বার, হামিদ মেম্বার, তাজু মেম্বার, কালাম মেম্বার, ফয়সাল মেম্বারসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসহযোগী সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park