1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে জাদুঘরে গান গেয়ে মাতাতে আসছেন বিভিন্ন চ্যানেলের কন্ঠ শিল্পীরা

  • আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৭৬ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে (১২) মার্চ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের মঞ্চে গান গেয়ে মাতাতে আসছেন বিভিন্ন টিভি চ্যানেলে সংগীত শিল্পীরা।
(১২) মার্চ শনিবার সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।


এতে সংগীত পরিবেশন করবেন, জাতীয় পর্যায়ের সংগীত শিল্পী আমজাদ হাসান, সংগীত পরিচালক ও কণ্ঠ শিল্পী জিএম রহমান রনি, চ্যানেল আই সেরাকন্ঠ (২০১৭ প্রথম রানানআপ) কানিজ খাদিজা তিন্নি, এটিএন তারকা দীপ বাপ্পি, বিটিভির তালিকাভূক্ত বিশিষ্ট সংগীত শিল্পী সাবরিনা নওশীন টুশি ও এটিএন আগামীর তারকা সাদিয়া ইসলাম প্রাপ্তি এবং নারায়ণগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও বিশিষ্ট কন্ঠ শিল্পিী চন্দন শীল।

সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু প্রমূখ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, সানারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park