1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ১৫০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩৭৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫০৩ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার (৯ মার্চ) সোনারগাঁ উত্তমদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উত্তমদি এলাকার মৃত কমর আলীর ছেলে মো. জসিম উদ্দিন, একই এলাকার মৃত মোখলেছ উদ্দিন, মো. সাঈদ (৩০), ছোট শিলমান্দি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মনছুর আহমদ (৫২) এবং হাবিবপুর এলাকার মো. রিয়াজুল ইসলামের ছেলে মো. মেরাজ (৩৪)।

র‌্যাব-১১ এর উপপরিচালক একেএম মুনিরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ব্যবসার সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিপুল পরিমান মাদকদ্রব্য (ফেনসিডিল) নারায়ণগঞ্জে নিয়ে আসে এবং দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park