1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাইক্রোবাসের ধাক্কায় খাবার হোটেল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম আবুল হাসনাত (৫৫)। বুধবার সকালে মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। নিহত আবুল হাসনাত সোনারগাঁও উপজেলার সোনাখালি গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।
নিহতের ফুফাতো ভাই আয়নাল হক জানান, আবুল হাসনাত সোনাখালিতে খাবার হোটেলের ব্যবসা করতেন। তার হোটেল থেকে কিছুটা দূরেই তার বাড়ি। বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে হোটেল যাওয়ার উদ্দেশে সোনাখালিতে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে বুধবার সকাল সোয়া ১০টায় নিয়ে যাওয়া হয় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সোনারগাঁ থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park