1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কুতুববাগ দরবার শরীফের বিশ্ব জাকের ইজতেমা ২০২২ কর্মী বিদায় অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন

  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২১৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

খাজাবাবার কুতুববাগী কেবলাজান বলেছেন, সুফীবাদই শান্তির পথ। মানব সেবার মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত হতে পারে সমাজে মানুষে মানুষে ভ্রাতৃত্ব এবং সুসম্পর্ক। সেজন্য আমি বলি মানব সেবাই পরম ধর্ম। সুফিবাদের শান্তির পতাকা তলে এসে ইহকাল এবং পরকাল এর কল্যাণ হাসিল করা সম্ভব। শনিবার রাতে ফার্মগেট কুতুববাগ দরবার শরীফের সদর দপ্তরে জাকের মুরিদ এবং আশেকানদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের বন্দরস্ত দরবার শরীফে অনুষ্ঠিত চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব জাকের এস্তেমায় খেদমতকারী কর্মীদের বিদায় উপলক্ষে অন্যান্য বারের মত এবারও কর্মী বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দরবারের ওলামা মিশনের খাদেম ওলামা একরামগণও কোরআন সুন্নাহর আলোকে সদ্যসমাপ্ত ওরস শরীফ ও বিশ্ব জাকের ইজতেমা প্রসঙ্গে আলোকপাত করেন।

বিপুল সংখ্যক আশেকানের উপস্থিতিতে খাজাবাবা কুতুববাগী আরো বলেন, সারা পৃথিবীতে অশান্তি বিরাজ করছে, মানুষে মানুষে বিদ্বেষ যুদ্ধ-বিগ্রহ মানবতাকে লাঞ্ছিত করছে। এরকম কঠিন সময়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে আত্মশুদ্ধি এবং দিল জিন্দাকরার মাধ্যমে অবশ্যই অহংকার মুক্ত সাদা দিলের মানুষে পরিণত হতে হবে। আল্লাহ এবং রাসূলের প্রদর্শিত পথ অনুসরণ করেই আমাদের মঞ্জিল মকসুদে পৌঁছতে হবে। এজন্য সবাইকে বেশি বেশি করে এবাদত বন্দেগী করার জন্য উদাত্ত আহ্বান জানান খাজাবাবা কুতুববাগী কেবলাজান।
আলোচনা শেষে বাংলাদেশ ও মুসলিম উম্মার সহ সারা বিশ্বের মানুষের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park