1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের কুরআন ছবক অনুষ্ঠান

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মহানবী ﷺ বলেন “তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন।” এর আলোকে সোনারগাঁওয়ের একটি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন উপহার দেয়ার মাধ্যমে কুরআনের প্রথম ছবক প্রদান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ জুলাই) দুপুরে সাংবাদিক কামরুজ্জামান রানার সভাপতিত্বে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকার মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নাজরানা শেষ করা ২৫জন শিক্ষার্থীদের মধ্যে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই মরহুম জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের পক্ষ থেকে উপহার স্বরূপ নতুন কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

কুরআনের ছবক ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের নেতা সাজিদ মাহবুব। তিনি বলেন, ইঞ্জিনিয়ার মাসুম ভাইয়ের নির্দেশে যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভাইয়ের দিক নির্দেশনায় মাদ্রাসার কোমলমতি শিশুদের জন্য জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র উপহার। আল্লাহ মেহেরবান এই মাদ্রাসার বাচ্চাদের কে কবুল করে এদের উছিলায় আমাদেরকে যেন জান্নাতবাসি করেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।

মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. আব্দুল্লাহর পরিচালনায় ছবক শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম ছবক অনুষ্ঠানে অভিভাবক ও ৯০ জন শিক্ষার্থীসহ আরো উপস্থিত ছিলেন, হাজী জালাল উদ্দীন, জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের কামাল ভান্ডারী, সুমন, মো. ফারুক, আল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park