1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নাই – সোহাগ রনি

  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৪২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

“খেলা ধরো মাদক ছাড়ো,স্বাধীন বাংলা সমাজ করো” এই স্লোগানে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় স্বাধীনতা কাপ ফুল গ্রাউন্ড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৪ মার্চ) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাবরকপুর ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি,আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি।

এসময় প্রধান অতিথি আলহাজ্ব শাহ মোহাম্মদ সোহাগ রনি তার বক্তব্য বলেন,খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়।

সজীব এর তত্ত্বাবধানে এসময় উদ্বোধনী টুর্নামেন্টে ভৈরবদী যুব সংঘ বনাম দড়িকান্দী ফাইটার ক্লাব অংশগ্রহণ করে।এসময় ভৈরবদী যুব সংঘ ২৪ রানে জয় লাভ করেন।ম্যানঅফদ্যা ম্যাচ নির্বাচিত হন ভৈরবদী দলের ডিজে টেক্কা আয়নাম তিনি ১৭ রান ও হেট্রিকসহ ৪ উইকেট নেন।

এসময় খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park