1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মৌমিতা বেকারি

  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২২৮ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৌরসভা ভট্টপুর জয়রামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠে বছরের পর বছর চলছে মৌমিতা নামের একটি অবৈধ বেকারি। বিগত প্রায় পাঁচ বছর যাবত এখানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে চানাচুর, নিমকি ও অন্যান্য খাদ্য সামগ্রী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দেদারসে কাজ করে যাচ্ছে বেকারিতে কর্মরত ৭/৮ জন কর্মচারী। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত এই বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রী, যা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়া হচ্ছে। তাদের গ্যাস সংযোগে নেই কোন বৈধতা, খাবার তৈরিতে নেই পরিচ্ছন্নতা।

বিশেষ সূত্র জানায়, তিতাসে কর্মরত একজন কর্মকর্তাকে প্রতিমাসে মোটা অংকের মাসোয়ারা দিয়ে চালিয়ে যাচ্ছে এই অবৈধ বেকারি। বেকারির চারপাশে পরিদর্শন করলে দীর্ঘদিনের ফেলে রাখা আবর্জনা যেন ময়লার বাগাড়।

এ বিষয়ে বেকারির মালিক উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মনির হোসেন সাংবাদিকদের হুমকি স্বরূপ বলেন, আপনারা আমাকে না জানিয়ে কেন ছবি উঠালেন? কি করবেন করেন গিয়ে! পরে সাংবাদিকদের ম্যানেজ করার প্রস্তাব দিয়ে দেখা করতে বলেন।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও অবৈধ গ্যাস ব্যবহার করা দন্ডনীয় অপরাধ, অবশ্যই এ বেকারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park