1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বিএনপি বাঁচাতে বিক্ষোভ মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭১ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাঁচাতে বিক্ষোভ মিছিল করেছে মান্নান মোশারফের কমিটি থেকে বাদ পড়া নেতাকর্মীর সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে নোয়াগাঁও লাদুরচর এলাকায় বিএনপির নেতাকর্মীরা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিলটি করেন।

জানা গেছে, গত মাসের ২৫ জানুয়ারী থানা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষনার পর পরই এই কমিটি থেকে বিএনপির একটি অংশ আহবায়ক কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। তারা আজহারুল ইসলাম মান্নান ও মোশারফকে বয়কট করে পাল্টাপাল্টি অবস্থান নেয়। তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জের জেলা নেতারা অর্থের বিনিময়ে মান্নান ও মোশারফকে দিয়ে কমিটি ঘোষনা করেছেন। এতে দলের অনেক ত্যাগী নেতারা বাদ পড়েছেন। আবার ইউনিয়ন কমিটি গঠনের সময়ও তারা স্বজন প্রীতি করছেন। তাদের নিজস্ব লোক ও চাটুকারদের দলে ঠুকিয়ে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিচ্ছেন। এতে করে দল সাংগঠনিক ভাবে দূর্বল হয়ে যাচ্ছে। আমরা চাই ইউনিয়ন কমিটিগুলো ভেঙ্গে নতুন করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন হোক। এসময় তারা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতাদের নিয়ে কথা বলতে গিয়ে বলেন, মান্নান-মোশারফ নোয়াগাঁয়ের মজিবুর রহমান ভূইয়া, নুর মিয়া মেম্বার, হাজী সাইফুল ইসলাম সহ নিবেদিত প্রান নেতাদের বাদ দিয়ে এবং যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়ন না করে সোনারগাঁ থানা এবং ইউনিয়ন কমিটি গঠন করেছেন। সেজন্য তারা প্রতিবাদ জানিয়ে বিএনপি বাঁচাও আন্দোলনে নেমেছেন।বিক্ষোভ মিছিলের ব্যানারে তারা লিখেন বালু লেবার মান্নান ও সংস্কার পন্থী আওয়ামীলীগের দালাল বিএনপি খেকো মোশারফকে বিএনপিতে চাইনা। মিছিলে তারা ঝাড়ু প্রদর্শন, জুতা প্রদর্শন শেষে বিতর্কিত এই দুই নেতার পুস্থলিকা দাহ্য করে। এসময় তৃনমুলের কর্মীরা অবিলম্বে সোনারগাঁ থানা বিএনপি এবং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park