1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে অবৈধ মাছের ঘের উচ্ছেদ

  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মিনা মাহমুদ ও সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে সদর নৌ থানা, বৈদ্যোর বাজারখাককান্দা,গজারিয়াসহ প্রায় ৫টি ফাড়ি ও মৎস্য কর্মকর্তাদের সহযোগীতায় মেঘনা নদীতে প্রাশ ২০-২৫ টি অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার(২২শে ফেব্রুয়ারী) দুপুর ১১টা থেকে বিকেল পর্যন্ত প্রায় ৫টি স্পিড বোট দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ড

এসময় নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মিনা মাহমুদ ও সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনসহ প্রায় ৩০জন সদস্য উপস্থিত ছিলেন।

এবিষয়ে পুলিশ সুপার মিনা মাহমুদা জানান আমরা নদীতে অবৈধ সকল ঘের উচ্ছেদ করবো ও যারা এ সকল নদীতে ঘের নির্মান করেছে তাদের বিরুদ্ধে মামলা প্রদান করা হবে।

এসময় সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন,আজকে নৌ পুলিশের সহযোগিতায় প্রায় ২৫ থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পেরেছি সারাদিন এটি চলবে এবং পরবর্তীতে ঘের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park