1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে জাতীয় দৈনিক দিন প্রতিদিনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিকাল ৫ টায় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার পারভেজের সভাপতিত্বে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জন্মদিনের কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান ও সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তফিজুর রহমান মাসুম।

এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি কামরুজ্জামান রানা, দৈনিক সবুজ নিশান নারায়ণগঞ্জ প্রতিনিধি এসএম মনির হেসেন, দৈনিক করতোয়া প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক ঢাকা টাইমস সোনারগাঁ প্রতিনিধি মোঃ ইমরান হোসেন, দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, দৈনিক মুক্ত খবর সোনারগাঁ প্রতিনিধি শাহিন সাকি, দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার লতিফুর রহমান দিপু, দৈনিক অধিকরণ সোনারগাঁও প্রতিনিধি মোতালেব প্রধান প্রমুখ।

এসময় বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা। সেই সাথে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park