1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব

  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

চতুর্দশ শতকের মসলিন খ্যাত বাংলার ঐতিহ্যবাহী রাজধানী সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ২২শে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২২।

এ উপলক্ষে বুধবার (১৯ শে ফেব্রুয়ারী) দুপুর ১.৩০টায় সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরির সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহম্মেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না। ড. আহম্মেদ উল্লাহ জানান, এবারের লোকজ মেলায় লোক সমাগম অন্যান্য বছরের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেলায় নিরাপত্তার স্বার্থে র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এসময় বাংলার লোক সংস্কৃতিকে পূনরুজ্জীবিত রাখতে এ মেলার গুরুত্ব অপরিসীম। তাই এই মেলাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা একে আজাদ, পৌরসভার প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা লোকজ মেলার প্রাণ ফিরিয়ে আনতে ও দর্শনার্থীর সমাগম আগের তুলনায় যাতে বেশি হয় সেই ব্যাপারে বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও মেলায় বিদেশি পণ্য বিক্রি বন্ধ, কারুশিল্প ফাউন্ডেশনের সংযোগ সড়ক মেলা শুরু হওয়ার আগে সংস্কার, ভালো মানের শিল্পী সরবরাহ, মেলা প্রাঙ্গণে খাবারের মান ভালো করা, সৌন্দর্য বর্ধন, উপজাতিয় অনুষ্ঠান আগের তুলনায় বৃদ্ধি করাসহ বিভিন্ন দিক তুলে ধরেন।

উল্লেখ্য যে, আবহমান গ্রাম বাংলার হাজার বছরের লালিত ঐতিহ্য, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, আচার-আচরণ, গ্রাম্য অসংখ্য বিলীয়মান হস্ত কারুশিল্প প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে জনগণের পরিচয় ঘটনোর জন্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর লোকজ মেলা ও লোকজ উৎসবের আয়োজন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park